- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৬:৩৭ পিএম
গোপালগঞ্জে কালের কন্ঠের কোটালীপাড়া প্রতিনিধি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দৈনিক কালের কন্ঠ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিরও দায়িত্ব পালন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) জানিয়েছেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এঘটনায় ১৫৫ জনের নাম এবং এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি আসামী হিসেবে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার পরিস্থিতি বিবেচনায় একই দিনে জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো:...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!