- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:০৯ পিএম
গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচী পালন করে।
“প্রযক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!