শিরোনামঃ

গোপালগঞ্জে বাসের চাপায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত-২


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।


আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বিষয়টি নিশ্চিত করেছে।


নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের মৃত আমীর আলী মীরের ছেলে বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও একই গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৫০)।


ভাঙ্গা হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, পঞ্চবটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে বীর মুক্তিযোদ্ধা ওমর মীর নিহত ও জাহিদ মোল্লা আহত হন। 


পরে স্থানীয়রা মারাত্মক আহত জাহিদ মোল্লাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?