- প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:১৭ পিএম
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর দুর্বৃত্তদের হামলা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের (৩২) উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন জানান, বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যার দিকে কয়েকজনকে সাথে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। তখন সাভানা পার্কের এক স্টাফের কাছে পার্কের ভিতরে মটোর সাইকেল ঢুকানো নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটলে ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানিয়েছেন, পার্কের এক স্টাফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সাথে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন।পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে চলে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার উপর হামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!