- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭ পিএম
গোপালগঞ্জ-০৩ আসন :: স্বতন্ত্র প্রার্থী অ্যাড: গোবিন্দ চন্দ্র প্রামানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
ফলে গোপালগঞ্জ-০৩ আসনের ভোটের হিসাব নিকাশ অনেকটাই পাল্টে যেতে পারে।
আজ বুধবার (১৬ জানুয়ারী) আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
জানাগেছে, গত ৩ জানুয়ারী গোপালগঞ্জ-০৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামান এরপরই নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় গোপালগঞ্জ-০৩ আসনের ভোটের হিসাব নিকাশ অনেকটাই পাল্টে যেতে পারে। বিএনপিসহ অন্যান্য দলের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় বাঁধা হিসেবে দেখা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিককে। গোপালগঞ্জ-০৩ আসনের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের ভোট থাকার কারনে বিএনপিসহ অন্যান্য দলের ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, অনের বাঁধা বিপত্তির পর ও সকলের ভালবাসায় আমার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এ আসনে অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সকলে মিলে মিশে ভোটার কাছে যাবো। ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কাল্যাণে কাজ করে যেতে চাই। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!