- প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৪:২৭ পিএম
গোপালগঞ্জ-০৩ আসন একই গ্রামের একই বংশের দুই রাজনৈতিক দলের দুই এমপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলার একই গ্রামের একই বংশের দুই নেতা দু’টি আলাদা রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে এই রাজনৈতিক দল দু’টি তাদের দু’জনকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
এই দুই প্রার্থী হলেন-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো: সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আরিফুল দাড়িয়া।
জানাগেছে, গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে সম্প্রতি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসুকে প্রার্থী হিসেবে করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণা পর থেকেই আবুল বশার দাড়িয়া বাসু দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে দেখাগেছে।
অপরদিকে, বুধবার (১০ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হিসেবে মোঃ আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করেন। এ ঘোষণার পরেই উপজেলা জুড়ে বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, একই বংশ, একই গ্রামে দুই জন এমপি প্রার্থী এটা আমাদের সৌভাগ। আমাদের দাড়িয়া বংশ হতে আমার জানামতে এই প্রথম এমপি পদে দাড়িয়েছে। তবে একজন প্রার্থী হলে ভালো হতো।
একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, শুনেছি আমাগো গ্রাম থেকে দুই জনে নির্বাচন করবে। আমরা যারে ভালো ও যোগ্য মনে করবো তারে ভোট দিবো।
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেন, ‘যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে, আমার দল আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘ দিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।
জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো: আরিফুল দাড়িয়া বলেন, দল আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামে দুই জন প্রার্থী এতে আমার নির্বাচনে কোন প্রভাব পড়বে না।
প্রসঙ্গত, গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে এই দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মারুফ শেখকে গণসংযোগ করতে দেখা গেছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!