শিরোনামঃ

গোপালগঞ্জ-০২ আসনে আরেক বিএনপি প্রার্থীর স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ।


এতে গোপালগঞ্জে বিএনপির ভোটে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আলোচনা শুরু হয়েছে জেলা জুড়ে।


আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সমর্থক রবিউল ইসলাম। এনিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর পর সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন।


জানাগেছে, আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বিএনপির তিনবারের প্রার্থী ও সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ। কিন্তু কেন্দ্র তাকে মনোনয়ন না দিয়ে ড্যাব নেতা ডাক্তার কেএম বাবরকে মনোনয়ন দেয়। বিগত কয়েকদিন আগে প্রার্থী পুনর্বিবেচনার দাবীতে বিক্ষোভ করেনি এমসিরাজুল ইসলাম সিরাজসহ মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী।


ফলে মনোনয়ন বঞ্চিত হয়ে গুঞ্জন চলছিল এম সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্যি হয়ে সামনে এলো। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে থাকলে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবরের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়াবে।


এছাড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ সুজাউদ্দিন অপু ও গোপালগঞ্জ-০৩ আসন থেকে আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এ নিয়ে গোপালগঞ্জের তিনটি আসন থেকে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গনঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষনা করেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?