- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ০৫:৩৪ পিএম
গোপালগঞ্জ-০২ আসন : গোপালগঞ্জের কোনো মানুষের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো মানুষের চাকরি যাবে না। যারা বর্তমানে ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন, বিএনপি ক্ষমতায় আসলে তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে। এছাড়া ইতিমধ্যে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেওয়ার সুব্যবস্থা করব।"
আজ শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ ও উদ্বেগের কথা শুনে পূর্ণ আশ্বস্ত করে তিনি আরো বলেন, "গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হিসেবে অবহেলিত থাকবে না; বরং অন্যান্য জেলার মতো সকল সুযোগ-সুবিধা যেন এ জেলার মানুষ পায় তা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।”
এর আগে সভায় এসেনসিয়াল ড্রাগসে কর্মরত গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা কর্মকর্তা-কর্মচারীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন যে, গোপালগঞ্জ জেলার সন্তান হওয়ায় তারা বর্তমানে কর্মক্ষেত্রে চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, এমনকি অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। তারা তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ডা. বাবরের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রিপন মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী ও এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!