- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১২:০৯ পিএম
গলাচিপায় টেকসই বেড়িবাঁধের অভাবে বন্ধ আন্তঃজেলা যোগাযোগ: জনজীবন চরম ঝুঁকিতে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধের অভাব এখন জনজীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা সড়ক যোগাযোগ। একইসঙ্গে হুমকির মুখে রয়েছে এলাকার বহু মূল্যবান স্থাপনা ও ঐতিহ্য।
ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, হাট-বাজার, হাজার হাজার একর কৃষিজমি এবং প্রয়াত সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের সমাধি-সবকিছুই এখন রামনাবাদ নদীর করালগ্রাসের ঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে এলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে নদীর ভাঙন প্রতিদিন গিলে খাচ্ছে জনপদ, হারিয়ে যাচ্ছে বহু প্রজন্মের ঐতিহ্য ও বসতভিটা।
স্থানীয়দের ভাষায়, রামনাবাদ নদীর বিস্তৃত কূল ঘেঁষে গড়ে ওঠা শত বছরের স্থাপনা ও জনপদ অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। তাদের প্রত্যাশা-সরকার দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রক্ষা করে নিরাপদ সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করবে।
এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি এলাকার অস্তিত্ব রক্ষা, মানুষের জীবন ও জীবিকা রক্ষার প্রশ্ন বলে মনে করছেন সচেতন মহল।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!