- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৪৩ পিএম
গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ
তারিখ ঃ ২৭ অক্টোবর ২০২৫
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় একই দিনে তিনজন সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে মো. আবুল বশার হাওলাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আবুল বশার উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামে।
অন্যদিকে, উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২)এবং গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০) সাপে কামড় দেয়। এদের মধ্যে লাইলীর অবস্থা অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ছোট চরকাজল গ্রামের কৃষক বশার গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় কবিরাজ এনে ঝাড়ফুক দিলেও বশারের কোন উন্নতি না হয়ে উলোটা অবস্থার অবনতি হয়। এসময় মুমূর্ষু অবস্থায় বশারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, আজ সাপের কামড়ে আহত হয়ে তিনজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। অপর দুই নারী লাইলী বেগম ও হাজেরা বেগম সাপের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে লাইলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাজেরা বেগম বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এই বিভাগের আরো খবর
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!