- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ০৮:১৩ পিএম
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রæত বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে কর্মরত সকল সাংবাদিকদের উপ¯ি’তিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক কাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা প্রশ্ন তোলেন, “আর কত সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণ গেলে এ দেশের বিচারব্যব¯’ার সংস্কার হবে?” বক্তারা প্রশাসনের “গ্রেফতার নাটক” বন্ধ করে সঠিক ও দ্রæত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই হত্যাকান্ডের বিচার বিলম্বিত হলে দেশের পরি¯ি’তি আরও অবনতির দিকে যাবে। তারা সাগর-রুনি হত্যাকান্ডসহ অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনার উল্লেখ করে বলেন, আজ পর্যন্ত এসব ঘটনার ন্যায়বিচার হয়নি। তুহিন হত্যার বিচার দ্রæত শেষ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার হলেও অতি দ্রæত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিচারের নামে কোনো ধরনের বিলম্ব বা বিতর্ক সাংবাদিক সমাজ মেনে নেবে না। এসময় উপ¯ি’ত ছিলেন গলাচিপার একাংশ প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, একাংশ প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হাফেজ উল্লাহ্, টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি জসিম উদ্দিন, গলাচিপা রিপোর্টারস ক্লাবের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, কাওছার আহম্মেদ, সাইমুন রহমান এলিট, নাসির উদ্দিন, হাসান এলাহী, সোহাগ রহমান, সঞ্জিব দাস, জিল্লুর রহমান জুয়েল, ইমন মিয়া, কমল সরকার, বিনয় কর্মকার, আহসান উদ্দিন জিকু, নাসির উদ্দিন প্যাদা, পঙ্কজ গাঙ্গুলী, সঞ্জিব সাহা, সাকিব হাসান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!