- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ এএম
গলাচিপায় পরলোক গমন করেছেন রেপতি রঞ্জন দাস
সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের (কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ও বাদুরা মন্দির কমিটির সাধারণ সম্পাদক, পুজা উদযাপন পরিষদের আমখোলা ইউনিয়নের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি আমখোলা ইউনিয়নের কৃতি সন্তান এবং বাদুরা বাজার শৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা। বড় ধোপা বাড়ির মৃতু গোপাল চন্দ্র দাসের ছেলে। রেপতি রঞ্জন দাস (৭৩) মরা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক সাইমুর রহমান এলিট, আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মৃধা, সাবেক কাউন্সিলর আশিক সাহা, উপজেলা বিএনপি নেতা পঙ্কজ দেবনাথ, কালীবাড়ি কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, সমাজসেবক রবিন সরকার, আঠারোগাছিয়া ইউনিয়নের সমাজ সেবক বাবু মাখম দাস,কেসব দাস,দিলিপ ভৌমালী, গলাচিপা পূজা উদযাপন পরিষদের নেতা পরেশ দাস, বিএনপি নেতা জাকির মাতব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর ৪টার দিকে তাঁর মরদেহ নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
রেপতি রঞ্জন দাসের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, নাটক, যাত্রা, ও সমাজসেবায় অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন গুণী অভিভাবককে হারিয়েছে। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শোকাহতরা।
এই বিভাগের আরো খবর
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয় এবং নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!