- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৯:০৭ এএম
গলাচিপায় “নৌযান শুমারি ২০২৬” এর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় “নৌযান শুমারি ২০২৬” এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে গলাচিপা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীদের ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত গলাচিপা সরকারি কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা চলে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ নাজমুল হুসাইন এবং গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ।
উল্লেখ্য, মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত। নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নৌপরিবহন অধিদপ্তর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শুমারি বাস্তবায়ন করছে।
আয়োজকরা আশা করছেন এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীরা আরো দক্ষতার সাথে কাজ করতে পারবেন এবং “সঠিক তথ্য, সমৃদ্ধ বাংলাদেশ” গঠনে ভূমিকা রাখবেন।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী পরিবহন, বিদ্যুৎ উৎপাদন—প্রায়...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিটু খলিফা নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙ্গে দেশীয় অ¯্ররে মুখে জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা...
-
স্টাপ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক জাতীয় দৈনিক জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক গণকণ্ঠের শার্শা উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!