- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬ ০৬:৩৯ পিএম
গলাচিপায় কুয়ায় পড়ে তিন বছরের শিশুর মৃত্য
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকারের একমাত্র সন্তান। স্বজনেরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকত।
মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশে চলে যায়। একপর্যায়ে সে কুয়ায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের কুয়ায় সন্দেহ হলে সেখানে নেমে শিশুটিকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!