- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬ ০৭:৪২ পিএম
গলাচিপায় গভীর রাতে টিনের বেড়া কেটে চুরি, জনমনে আতঙ্ক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ত নম্বর ওয়াডের শান্তিবাগ রোডের কলাবাগান এলাকায় গভীর রাতে টিনের বেড়া কেটে একটি আফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২ টারদিকে অফিস খুলে চুরির বিষয়টি টের পান মালিকের ছেলে । চোর চক্র ‘ঝিলিক সমাজ উন্নয়ণ সংস্হা’ থেকে এলইডি টিভি, সিসি ক্যামেরা, পিসি মনিটর, চেয়ার, এসি, স্টিলের আলমারি, ব্যাংকের চেক, স্ট্যাম ও অফিসের বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ সময় অফিস বেড়ার টিন কেটে মালামাল নিয়ে যায়।
ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার মালিক মো.শাহীন কাজী জানান, গলাচিপা পৌরসভার কলাবাগান এলাকায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার একটি এনজিও অফিস রয়েছে । গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, প্রায় ১ বছর আগে একই কায়দায় তার অফিস থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছিল।
এদিকে সম্প্রতি এলাকায় একের পর এক বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় পৌরসভার বাজারসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এনজিওর মালিকরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা আর না ঘটে। এ বিষয়ে শাহীন কাজীর ছেলে সাব্বির হোসেন বলেন, আমাদের অফিসের মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে শাহীন কাজীর মা সাজেদা বেগম বলেন, আমার ছেলের ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থা এনজিওর অফিসের মালামাল চুরি করে নিয়ে গেছে আমার ছেলে আজ পথে বসে গেছে। এ বিষয়ে শাহিন কাজীর ছেলে সাব্বির হোসেন কাজী বৃহস্পতিবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!