- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ পিএম
গলাচিপা-দশমিনার জাতীয়তাবাদী দল যে সিন্ধান্ত নিবে সেই সিন্ধান্ত আমাদের চুড়ান্ত সিন্ধান্ত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত নেকনা কেন, গলাচিপা-দশমিনার জাতীয়তা বাদী দল যে সিন্ধান্ত নিবে সেই সিন্ধান্ত আমাদের চুরান্ত সিন্ধান্ত। আপনারা ধরে নিতে পারেন, এখানে বিএনপির প্রার্থী থাকবে যার প্রতীক ধানের শীষ হোক বা অন্য কোন প্রতিক হোক।
ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন, জোটের রাজনীতি প্রত্যাখান করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ জাতীয়তা বাদী দলে কোন জোটের প্রার্থীকে ভোট দিতে রাজি নয়। তারা বিএনপির প্রার্থী চায় এবং বিএনপির নেতৃত্বেই বাংলাদেশের উন্নয়ন চায়। পটুয়াখালী-৩ আসনে সোমবার বিকেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার নিজ এলাকা দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নে নির্বচনি জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আমরা এই সমাজে বসবাস করেছি। আগামীতে আমরা ঐক্যবদ্য ভাবে এই জনপদকে উন্নয়ন করব। রাজনৈতিক কারনে দেশে একটি অস্থিতিশিল অবস্থা বিরাজ করছে, প্রশাসনের ভাইদেরকে বলব, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। কোন রাজনৈতিক দলকে অহেতুক হয়রানী করবেন না। মানুষ যাতে নির্দিধায় ভোট দিতে আসতে পারে এবং নির্বাচনে পাশে থেকে কাজ করতে পারে।
আমরা সকল মানুষকে নিয়ে একটি অংশগ্রহন মূলক নির্বাচন করতে চাই। এই আসনে যারা আওয়ামী লীগ করেন, গণঅধিকার করেন, জামায়াত করেন কিংবা ইসলামী আন্দোলন করেন সকল রাজনৈতিক দলের ভোটার ও নেতাকর্মীরা আমাদের ভাই আমরা কাধে কাধ মিলিয়ে এই অঞ্চলকে উন্নয়ন করব। কেউ কারো প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচনে মানুষ নির্ধারণ করবে কে এই অঞ্চলে নির্বাচন করবে কে নির্বাচিত প্রতিনিধি হবে এবং কে জনগণের প্রতিনিধিত্ব করবে।
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!