- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০২:২৯ পিএম
ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেয়ার ৬ মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সমন্বয় কমিটির ঘোষণা করা হয়।
এতে উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়া সহ মোট ১০ জন। এছাড়া সদস্য পদ পেয়েছেন আরও ২৯ জন। এনিয়ে মোট ৪০ সদস্য বিশিষ্ট এ সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
এতথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, রবিবার ৪০ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সহ ২০ টি উপজেলা সমন্বয় কমিটি আসছে। সেই ঘোষনার ৬ মাস পর রবিবার (৭ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেয়া হয়। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!