- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৮:০৮ পিএম
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নারী নিহত, সৎ ছেলে আটক
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও সৎ ছেলের হাতে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) রাতে গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখে স্ত্রী।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখের হাতে মারপিটের শিকার হন শোভা বেগম। পরে স্থানীয় প্রতিবেশী এবং নিহতের ছেলে সৎ ছেলে ফখরুল শেখ তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় গভীর রাত ২টার দিকে তিনি মারা যান। পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহ ও ছেলে ফখরুল মরদেহ কাশিয়ানী থানায় নিয়ে আসেন।
তিনি আরো জানান, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!