- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ মে ২০২৬ ১০:৪১ পিএম
বরিশালে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার -জেন্ডার নিয়ে দুই দিনব্যাপী ওয়ার্কশপ
বরিশালে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), জেন্ডার সমতা, জীবন দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সক্ষম করে তুলতে দুই দিনব্যাপী “ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন SRHR” অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ মে নগরীর আমির কুটিরস্থ আভাস ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজন করে রেডঅরেঞ্জ। সহযোগিতায় ছিল এপ্লিফাই চেইঞ্জ এবং বাস্তবায়নে ছিল এ্যাসোসিয়েশনস অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)।
কর্মশালার উদ্বোধন করেন আভাসের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আভাসের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশালের উপপরিচালক মেহেবুব মোর্শেদ।
দুই দিনব্যাপী কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে সেশন পরিচালনা করেন মাহবুবা আক্তার ও আলী আহসান। এছাড়া ডাক্তার তানজিলা ও ডাক্তার সুলাইমান মাসুম ছেলে ও মেয়েদের পৃথক সেশনের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যুবদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সেফগার্ডিং বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মানবাধিকার ও বৈচিত্র্য, কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য, জেন্ডার সচেতনতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, সামাজিক প্রতিবন্ধকতা, জীবন দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সচেতনতা কার্যক্রম এবং যুব নেটওয়ার্কিং বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী যুবরা তাদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে যুব ও SRHR নেটওয়ার্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!