- নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ
- প্রকাশিত: ২৪ মে ২০২৬ ০৪:৫৫ পিএম
বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি ফুটবলারদের এমপি আবুল হোসেন খানের সংবর্ধনা
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ বালক ও বালিকা উভয় খেলায় বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৬, বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: আদিল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো: হাসনাইন আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার, পৌর বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার বিকাশ শিশুদের মেধা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা লাভ করে। তারা বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জবাসী গর্বিত।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!