বরিশালে সড়ক নিরাপত্তা কমিটি ঈদ প্রস্তুতি সভা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলার গুরুত্ব তুলে ধরে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার কথা স্মরন করিয়ে দেয়া হয়েছে।  শণিবার জেলা প্রশাসনের সম্মেলন ককেক্ষ এ সভায় সভাপতি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের ছিনতাইয়ের কবলে না পড়েন, সেজন্য ভ্রমণের সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও ঈদুল আযহার ছুটিতে বাড়ি ফেরার সময় পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং টানা পার্টির তৎপরতা অনেক বেড়ে যায় সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহবান জানান জেলা প্রশাসক। 

পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তায় ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করার অত্যন্ত জরুরি বরে উল্লেখ করে বাড়তি  মুনাফার আশায় বাসে এবং লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী তুললে তা সবার জন্যই মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসতে পারে বলে জানান জেলা ম্যাজিষ্ট্রেট। ঝুঁকিমুক্ত ভ্রমণের জন্য অতিরিক্ত যাত্রী নেওয়া যাবেনা বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন ঈদ-উল-আযহায় বাস টার্মিনালে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসে বহন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং বাস মালিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হবে। এ ভিজিলেন্স টিম নথুল্লাবাদ ও রুপাতলি বাস টার্মিনালে নিয়মিত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

সভা শেষে বরিশাল বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৩৮ জনকে ১ কোটি ২৬ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক প্রদান করা হয়। 

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গরুর হাটে জালনোট শনাক্তকরণে মেশিন স্থাপন এবং ব্যবসায়ীদের লেনদেন নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে হবে।

এসব সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?