- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮ পিএম
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলো সহস্রাধিক চক্ষু রোগী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এসময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।
“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ শ্লোগান নিয়ে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ব্রাক কায্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।
এসময়্ ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, প্রান্তিক জনগোষ্ঠার যারা অবহেলিত, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের এ বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হচ্ছে। এ ক্যাস্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেয়া হবে। এছাড়া তাদের চশমা ও ঔষধ বিনামূল্যে প্রদান করার পাশাপশি অপারেশন করে দেয়ার ব্যবস্থা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!