- প্রকাশিত: ২৫ মে ২০২৬ ০৬:০০ পিএম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত-০১, আহত-১৫, মহাসড়ক দিয়ে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রো বাস ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ যাত্রী। এঘটনায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিলো|
আজ সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে|
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিপলু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম পরিচায় জানাতে পারেনি পুলিশ ও ফাসার সার্ভিস।
গুরুতর আহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেটকারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজী ছেলে রাব্বি (২৯)|
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিপলু আহম্মেদ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করতে যায়। এসময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ও অপর একটি প্রাইভেটকারও পিছন দিক থেকে সজোড়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয়| এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়|
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন| পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়| এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে গোপালগঞ্জ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে|
এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের দুই প্রায় শতাধিক যানবাহন আটকরা পড়ে। পরে ফাসায় সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে প্রায় দেড় ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!