- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ০৮:৫১ এএম
বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট ! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার: বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাওলানা আবু সায়ীদ এর বাড়িতে এক অভিনব দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে সকলকে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট করে দুবৃত্তরা। এরপর গুরুতর অসুস্থ চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। মোবাইল স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অনেক মালামাল নিয়ে গেছে দুবৃত্তরা।
এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে গেলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বাকেরগঞ্জের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই অত্যাচার জুলুম নির্মুল করতে হলে ইসলামি সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাছাড়া আইনি ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সাথে বাকেরগন্জ উপজেলা জামায়াতের মাজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, ওলামা বিভাগ টিম সদস্য মাওলানা ইদ্রিশ আলম, মাওলানা রুহুল আমিন, মাস্টার রুহুল আমিন, শহিদুল ইসলাম নয়ন, জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আনোয়ার হাওলাদার, মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুক্তেভোগী মাওলানা আবু সাইদ এর ছেলে জাকারিয়া মাহমুদ বলেন, ৯ জুলাই গভীর রাতে ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙ্গে দুবৃত্তরা ওঠে। এরপর ঘরের সকলকে স্প্রে করে অজ্ঞান করে। স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকা সহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রাথমিক ভাবে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছি। পরবতির্তে মামলার প্রস্তুতি রয়েছে। এই বিপদের মুহুর্তে জামায়াত নেতারা আমাদের বাড়িতে এসে আশ্বস্ত করায় আমরা মনোবল ফিরে পাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!