- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৩ পিএম
অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়ে গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া।
আজ রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ দাবী তোলেন। এসময় তিনি বলেছেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহযোগীতা করছে। এলাকায় যেসব অস্ত্র রয়েছে তা যেত আইনশৃংখলা বাহিনী তুলে নেয়। অন্যান্য প্রার্থীরা নির্বাচনে টাকা ছড়িয়ে বেড়াচ্ছেন। ভোটারা ২/১’শ টাকা পেলেও মোট টাকা খেয়ে ফেলছে এলাকার মাতুব্বরা। তাই ভোটারদের টাকা না নেয়ার আহবান জানান।
তিনি আরো বলেন, তার টাকা না থাকলেও ভালোবাসা রয়েছে। তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুর কোট পড়ে প্রচারনা করায় তার প্রতি একটি গোষ্ঠি ঈর্শান্বিত হয়েন বলেও অভিযোগ করেন। প্রবাসীর পরিবারসহ সকলের প্রতি ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, গত শুক্রবার রাতে বাড়িতে ঢুকার সময় আমাকে লক্ষ করে কে বা কারা গুলি করে। ভাগ্যক্রমে গুলি লাগেনি। আমার জনপ্রিয়তা দেখে কোন এক গোষ্ঠী আমাকে নির্বাচনের মাঠ থেকে সরাতে এ গুলি করে। আশাকরি জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিবে।
এ সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এসএম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ চ্যানেল এস এর কাজী মাহমুদ, চ্যানেল টুয়েন্টিফোর এর বাদল সাহা, প্রথম আলোর নতুন শেখ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, এসএ টিভির আজিজুল ইসলাম টিপু'সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!