Bangladesh Women Humanitarian Platform (BWHP)  উদ্বেগ

সারাদেশে শিশুদের ওপর চলমান নৃশংস সহিংসতা, যৌন নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ৪ মাসে ৫৬ টি ধর্ষণের মত জঘণ্য ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের মানুষ। সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা একটি মানবিক ও সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক।

আমরা Bangladesh Women Humanitarian Platform (BWHP) স্পষ্টভাবে বলতে চাই; কোনো সহিংসতার দায় কখনোই ভুক্তভোগীর নয়; দায় সম্পূর্ণভাবে অপরাধীর। একইসঙ্গে এই অপরাধ প্রতিরোধ ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শিশুদের প্রতি সহিংসতাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে বিদ্যমান নারীবিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে কঠোর অবস্থান নিতে হবে এবং কাঠামোগতভাবে পরিবর্তন আনতে হবে।

আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বারবার পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। কন্যা ও ছেলে শিশুসহ সকল শিশুর ওপর সংঘটিত সহিংসতার ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সংবেদনশীল তদন্ত নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাব ছাড়াই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

BWHP দৃঢ়ভাবে বিশ্বাস করে নাগরিকের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। আসুন আমরা সকলে মিলে নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।

Bangladesh Women Humanitarian Platform (BWHP)

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?