- প্রকাশিত: ১০ মে ২০২৬ ১১:১৫ পিএম
যবিপ্রবিতে এশীয় শিক্ষা কৌশল ও জলবায়ু অর্থায়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে 'এশীয় শিক্ষা কৌশল, কর্পোরেট যোগাযোগ ও জলবায়ু অর্থায়ন শাসন' শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ২০তম গ্লোবাল পলিসি অ্যান্ড এনভায়রনমেন্ট কনক্লেভের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ‘শিশু উল্লাস’ এবং ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা ও জলবায়ু বিষয়ক দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (১০ মে, ২০২৬) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বাস্তবায়নে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স এবং রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক সুযোগ-সুবিধা। সেরা অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক গভর্ন্যান্স রিসার্চ অ্যান্ড কাউন্সিল ইনস্টিটিউশন (IGRCI)-এ সহকারী গবেষক হিসেবে কাজের সুযোগ, গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মে প্রশিক্ষক ও নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ এবং অফিসিয়াল রিকমেন্ডেশন লেটার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য ছিল আন্তর্জাতিক সার্টিফিকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল ইসলাম এবং প্রক্টর ড. হামিদুর রহমান, সহকারী অধ্যাপক মো. সাব্বির হোসাইন এবং হাসান মোহাম্মদ নাভিদ আনজুম। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মুয়াম্মার মোবারক অনিক, মেহজাবিন হেলেন, মোঃ আবির আল হাসনাইন এবং এম. এ. মাহমুদ ইয়ামিন।
অনুষ্ঠানে ড. রাফিউল হাসান বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের শুধু পরিবেশ সম্পর্কে সচেতনই করে না, বরং পরিবেশ সংরক্ষণে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, গবেষণা ও সামাজিক উদ্যোগকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি জলবায়ু অর্থায়ন, কর্পোরেট যোগাযোগ ও পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!