- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৫ মে ২০২৬ ০৪:৪৩ পিএম
বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি সাব্বির, সম্পাদক ইমরান
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রোববার (২৪ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা শাখার এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন সোহাগ। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ইমরান শিকার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমাম হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মেহেদী হাসান তানভীর।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভিপি নূরের আদর্শে পরিচালিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত এ নেতৃত্ব বরিশাল অঞ্চলে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। সাধারণ কর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদ আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!