- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২২ মে ২০২৬ ১১:৩৬ পিএম
বিশ্বসাহিত্য কেন্দ্রের কবি নজরুল এর জন্মজয়ন্তী উদযাপন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে, বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী পরিচালিত “ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)” প্রকল্পের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২২ মে) সকাল ১০টায় খন্দকার ম্যানশন সদর গার্লস সংলগ্ন কাঞ্চন উদ্যান সাংস্কৃতিক সংঘের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুলসংগীত, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনা জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে। বক্তারা আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং তরুণ সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাঠক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!