- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:১৩ পিএম
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কেএম সবুজ, দপ্তর সম্পাদক মোঃসাইদুল কবির রানা, নির্বাহী কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান মৃধা, সদস্য বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন, হয়রানি ও হত্যার মতোৈ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.আঃ কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাইম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!