- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৯:১৮ পিএম
ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস
রিয়াজুল হক সাগর, রংপুর।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কোন ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠির জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন পেছাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও জানান, ফেব্রুয়ারিত নির্বাচন হবে, অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাদের আস্থা রয়েছে। তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভুত্থানের ১৩ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোন বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি আসলে, তাঁর জন্য কোন সমস্যা তৈরির সুযোগ নেই।
নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিয়ে জুলাই অভুত্থানের আকাঙ্খার সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ তুলে সারজিস আলম আরও বলেন, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোকা দিয়েছে। আ.লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে-সুযোগ সুবিধা নিয়েছে। আ.লীগকে যেমনি ভাবে সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনি ভাবে জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত।
সারজিস আলম পরে সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যার মধ্যে এনসিপি'র প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সহ ঠাকুরগাঁও জেলার নব গঠিত আহ্বায়ক কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!