- ভোলা প্রতিনিধি
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১১:৩৯ পিএম
চরফ্যাশনে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবী ফুসে উঠছে গ্রামবাসী
ভোলার চরফ্যাশনে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে ফুসে উঠেছে গ্রামবাসী। শুক্রবার আসলামপুর সুলতান মিয়ার বাজারে জিয়াউদ্দিন সোহাগের দায়ের করা মিথ্যা মামলা-হামলা থেকে রক্ষা পেতে বিক্ষোভ প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। প্রতিবাদ সভা এলাকাবাসী বলেন, আসলামপুর সাবেক ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদের ছেলে জিয়া উদ্দিন সোহাগ একজস কুখ্যাত সন্ত্রাসী এবং মামলাবাজ। আসলামপুর খতেজাবাগ গ্রামের মানুষের জায়গা জমি লুটপাট,জবর দখল, কথায় কথায় মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করাই তার কাজ। গত ৫ আগস্টের পর থেকে এই সন্ত্রাসী সোহাগ পলাতক। কিন্তু তার অনৈতিক কর্মকান্ড এবং ক্ষমতা ধরে রাখতে এখন তার স্ত্রী জান্নাত বেগমকে দিয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলছেন এলাকাবাসী।
রুবেল হাওলাদার বলেন, সুলতার মিয়ারহাট বাজারের একটি ভোগ দখলীয় ভিটির নির্মাণ কাজ চলমান অবস্থা তার স্ত্রীকে দিয়ে বাধা দেয়। বাধা দিয়ে ক্ষান্ত হয়নি তার স্ত্রীকে বাদী করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ৮জনকে আসামী করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।। রুবেল বলেন, প্রথমে বাধা দিবে তার পর তার সাথে বিনিময় হলে সবাই পারপাবে। দেখা বা বিনিময় না করলে মামলা এবং হামলা শিকার হতে হবে একপ্রকার আসলামপুর সুলতান মিয়ারহাট এলাকাবাসীকে জিম্মি করে রাখছে এই সন্ত্রাসী সোহাগ।
এলাকাবাসী বলেন, সন্ত্রাসী সোহাগ বিরুদ্ধে সাহস করে মামলা করলে আসলামপুর গ্রামের সন্ত্রান হিসেবে এড.আশ্রাফ আলী নিরব আমাদের মামলা গুলো পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ পলাতক থেকে এবার তার স্ত্রী জান্নাত বেগমকে দিয়ে ওই নিরব উকিলকে আসামী করে চাঁদাবাজির মামলা জড়িয়ে দেয়। এককথা যে তার বিরুদ্ধে যাবে তাকে মামলা খেতে হবে।
নাম না প্রকাশ সর্তে জনৈক ব্যক্তি বলেন, সোহাগ নিজে একটা চাঁদাবাজ এবং সন্ত্রাসী কার্যকালাপ করে এলাকা ঘুরে বেড়ায়। যে তার কথার বাইরে যাবে সেই ব্যক্তিই কোন না কোনভাবে তারদ্বারা লাঞ্ছিত হতে হবে। ফলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাই না।
চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আইনজীবি আশ্রাফ আলী নিরব বলেন, আমার আর জিয়াউদ্দিন সোহাগের বাড়ি আসলামপুর গ্রামে। আমি সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা আইনজীবি হিসেবে পরিচালনা করছি করাটাই স্বাভাবিক। সোহাগের বিরুদ্ধে দায়ের করা মামলা আমি কেন আইনজীবি হিসেবে লড়ি এই জন্য ইতিপূর্বে আমাকে ধর্ষণসহ বিভিন্ন মামলার জড়ানোর ভয় দেখায় সোহাগ। অবশেষে আমাকে প্রধান আসামী করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৫৪৯ নং একটি মামলা জড়িয়ে দেয়। আইনজীবি নিরব আরো বলেন, মামলা করা পর আরো হুমকি দেয় আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করি তাহলে তার স্ত্রীকে দিয়ে ধর্ষণ মামলা দেয়ার হুমকি দেয়।
এলাকাবাসী সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সোহাগ একট সন্ত্রাস। তার কাছে তার মেয়েও নিরাপদ নয়, মানুষ তো দুরের কথা। যারা তার বিরুদ্ধে কথা বলবে পর্যক্রমে তাদের উপর হামলা-মামলা দিয়ে হয়রানি চলবে। যার ফলে তার ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। তারা এহেন তার রোশানল এবং দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামল-হামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!