- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ০২:৪৮ পিএম
মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বরিশালে সংলাপ
মানবাধিকারকর্মীদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে পৃথক “মানবাধিকারকর্মী সুরক্ষা আইন” প্রণয়নের দাবিতে বরিশালে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) স্থানীয় সহযোগী সংগঠন আভাসের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন “এনগেজ নাউ (EngageNow)” প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে স্থানীয় মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সনাকের প্রফেসর গাজী জাহিদ হোসেন এবং বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন।
এছাড়া সংলাপে মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং আভাসের উপ-নির্বাহী পরিচালক (ডিইডি) জান্নাতুর নাঈম ঐশী।
সংলাপে বক্তারা বলেন, মানবাধিকারকর্মীরা প্রতিনিয়ত নানা ঝুঁকি, চাপ ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা প্রায়ই হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এ কারণে তাদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট ও কার্যকর মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি বলে বক্তারা মত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ আরও শক্তিশালী হবে। সংলাপ থেকে মানবাধিকারকর্মীদের সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!