- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১০:৩৩ পিএম
পটুয়াখালীতে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব অনুমোদনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৮ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব অনুমোদনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৮ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এর ডিও পত্র এবং পটুয়াখালী জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব বিবেচনা করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নীতিমালা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
প্রস্তাবিত নতুন ইউনিয়ন ‘নলুয়াবাগী’ বাস্তবায়িত হলে গলাচিপা উপজেলার প্রশাসনিক কাঠামোতে নতুন মাত্রা যোগ হবে এবং স্থানীয় জনগণের সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!