- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ০৫:৩৬ পিএম
গাছে ঝুলছিলো ব্যবসায়ীর লাশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে সয়ন ফকির (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সয়ন গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে। সে টরকী বন্দরের মনোহারী (মুদি) ব্যবসায়ী ছিলো।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ব্যবসায়ী সয়ন বিভিন্ন এনজিও ও লোকজনের কাছ থেকে ঋন নিয়ে ঋণগ্রস্থ হয়ে পরেছিলো। ঋন পরিশোধের জন্য তার ওপর চাপ প্রয়োগ করে আসছিলো পাওনাদাররা। এনিয়ে সে মানষিক ভাবে হতাশাগ্রস্থ ছিলো। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। একইদিন বেলা এগাটার দিকে সয়নের ঝুলন্ত লাশ বাড়ির পাশে পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!