- প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১১:০৮ পিএম
পাথরঘাটায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট, জরিমানা ৪২ হাজার টাকা
স্টাফ রিপোর্টার:
আজ ৩ আগস্ট ২০২৫, রোজ রবিবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার পৌরসভার গোল চত্বর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি যৌথ চেকপোস্ট পরিচালিত হয়।
চেকপোস্ট পরিচালনায় নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন। তাঁর নেতৃত্বে ১৪ সদস্যের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মোট ১৮০টি মোটরসাইকেলের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
পরিদর্শনের ফলাফলে দেখা যায়, ১৪টি মোটরসাইকেলের চালকের হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্র সঠিক না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে মোট ৪২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেকপোস্ট চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি এবং এলাকার সার্বিক পরিবেশ স্বাভাবিক ছিল।
নিরাপদ সড়ক এবং আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এই তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!