- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৬:৩৫ পিএম
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার ৯ জুন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দা। তার আগের স্বামী বিদেশে থাকার সময় স্থানীয় এক ইটভাটা শ্রমিকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত দুই মাস আগে তিনি নিজের দুই সন্তানকে মায়ের বাড়িতে রেখে ওই শ্রমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
বিয়ের দুই মাস পর গত ৬ জুন (শনিবার) নবদম্পতি তার মায়ের বাড়িতে গেলে পারিবারিক ও স্থানীয়ভাবে তাদের সম্পর্কটি মেনে না নেওয়ার ঘটনা ঘটে। পরে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
এরপর ঘিওরের বাসুদেববাড়ী এলাকায় ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। অভিযোগের তথ্য অনুযায়ী, সেখানে স্বামীকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন রোববার সকালে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেন। মামলায় একজনকে প্রধান আসামি এবং আরও ৬–৭ জন অজ্ঞাত ব্যক্তিকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!