- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৮:১৫ পিএম
সুস্থ ও সুষম জীবনযাপনের বার্তা নিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস
ঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৬ উদযাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত এ আয়োজনে যোগব্যায়াম অনুরাগী, শিক্ষার্থী, স্বাস্থ্যসচেতন মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। প্রতিপাদ্যের আলোকে জীবনের প্রতিটি পর্যায়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রোটোকল’ (সিওয়াইপি) সেশন। আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন শিক্ষার্থীদের নিয়ে এ সেশন পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন।
এ ছাড়া দেশের বিভিন্ন যোগব্যায়ামভিত্তিক সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা যোগ প্রদর্শনীতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জয়সান যোগ, হু আর্ট অব যোগ, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন যোগ স্কুল, নটরডেম যোগ অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং ব্রহ্ম কুমারী পরিচালিত ‘দ্য একাডেমি অব আ বেটার ওয়ার্ল্ড’।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় ‘আয়ুর্বেদ লাউঞ্জ’। সেখানে আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেওয়া হয়। পাশাপাশি আয়ুর্বেদ বিষয়ক বিভিন্ন বইও প্রদর্শন করা হয়।
হাইকমিশন জানায়, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গত ৬ মে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু হয়। এরপর আইজিসিসি এবং ভারতীয় হাইকমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও যোগ সংগঠনের সহযোগিতায় ৩৬টির বেশি প্রাক-যোগ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে ম্যারিকো বাংলাদেশ, টাটা মোটরস, নিটল মোটরস, বসুন্ধরা গ্রুপ, অশোক লেল্যান্ড, ইফাদ, জয়া গোল্ড, রয়্যাল গোল্ড, পিএন কম্পোজিট, প্রবৃদ্ধি অ্যাপারেলস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে।
প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। আয়োজকরা বলছেন, বাংলাদেশে যোগব্যায়ামের প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে এবং এবারের আয়োজন সেই আগ্রহেরই প্রতিফলন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!