- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ০৮:৫১ পিএম
নিয়ামতপুরে ভালোকে হ্যাঁ, খারাপকে না বললো শিক্ষার্থীরা।
নওগাঁ জেলার নিয়ামতপুরে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খড়িভাড়ী উচ্চ বিদ্যালয়ে (১৫ জুন) বেলা ২ টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখের খড়িভাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান, সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, সংগঠনটি ৬৪ টি জেলায় গত ১৫ বছর শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছেন। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় সারা দেশে কাজ করছেন। বর্তমানে তাদের একটি রাজশাহী বিভাগীয় সফরে রয়েছেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!