- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১১:৪৭ এএম
গণশিল্পী মাহবুবা ইয়াছমিন রীতা স্মরণীয় হয়ে থাকবেন সকল সংকট উত্তরণের সংগ্রামে — স্মরণসভায় বক্তারা
বাংলাদেশ গণশিল্পী সংস্থা
বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত গণশিল্পী মাহবুবা ইয়াছমিন রীতার স্মরণে “ভরা থাক স্মৃতিসুধায়” শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন খায়রুল আলম সবুজ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মাহবুবা ইয়াছমিন রীতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্মরণসভায় রীতার কর্মময় জীবন, সাংস্কৃতিক আন্দোলনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন রীতার একমাত্র কন্যা এ. এস. অগ্নিজিতা, গণশিল্পী রীতার স্বামী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ-এর সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মান্জারুল ইসলাম চৌধুরী সুইট, নিশাত জাহান রানা, অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান, আজমল হুদা ঢালী, জাহিদ শাওন, মাহবুব এ মান্নান, নড়াইল গণশিল্পীর সভাপতি অধ্যাপক মলয় কুমার নন্দী, কুষ্টিয়া জেলা শাখা গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসারুল ইসলাম, কিশোর রায়সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাহবুবা ইয়াছমিন রীতা দীর্ঘকাল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন মানুষের প্রতি গভীর দায়বোধ থেকে। তিনি বিশ্বাস করতেন, সংস্কৃতি কেবল বিনোদনের বিষয় নয়; বরং সমাজ পরিবর্তন ও মানবমুক্তির এক শক্তিশালী হাতিয়ার। দেশের বিভিন্ন সংকট, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর কর্ম, আদর্শ ও সংগ্রামী চেতনা আগামী দিনের সাংস্কৃতিক কর্মীদের অনুপ্রেরণা যোগাবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম।
বাংলাদেশ গণশিল্পী সংস্থার পক্ষ থেকে রীতার পরিবারের নিকট শোকবার্তা হস্তান্তর করা হয়। শোকবার্তাটি গ্রহণ করেন তাঁর একমাত্র কন্যা এ. এস. অগ্নিজিতা।
স্মরণসভায় প্রয়াত গণশিল্পী মাহবুবা ইয়াছমিন রীতার স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থ "ভরা থাক স্মৃতিসুধায়”-এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গণশিল্পী রীতার স্মৃতির উদ্দেশে সংগীত পরিবেশন করেন গণশিল্পী যোগেন বিশ্বাস, মির্জা জিবরান টুটুল এবং সাইফুজ্জামান পলাশ। তাঁদের পরিবেশনায় স্মরণসভা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গণশিল্পী সংস্থার নির্বাহী সভাপতি মিনা মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবলু।
স্মরণসভায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধারা প্রয়াত গণশিল্পী মাহবুবা ইয়াছমিন রীতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!