- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ০২:৪৬ এএম
অ্যামেচার কমব্যাট স্পোর্টসে নতুন মাইলফলক ‘জুলকান বিটডাউন’
বাংলাদেশের অ্যামেচার ফাইট স্পোর্টসের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করলো ‘জুলকান বিটডাউন’। গতকাল, ১৩ জুন রাজধানীর জুলকান ইনডোর অ্যারেনায় দর্শকের বিপুল উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
১৩ জুন, দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া টুর্নামেন্টে বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং কিকবক্সিংয়ের বিভিন্ন ওজন শ্রেণীতে মোট ১৮টি হাই-ভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো খাঁচাভিত্তিক (কেজ ফাইট) এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের উদীয়মান তরুণ ও তরুণী ফাইটাররা।
পুরো আসরে খেলোয়াড়দের আক্রমণাত্মক কৌশল, গতি, স্ট্যামিনা এবং লড়াকু মনোভাব মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, যা বাংলাদেশে কমব্যাট স্পোর্টসের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
আয়োজকদের মতে, দেশীয় প্রতিভা বিকাশে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই আয়োজন। জুলকান ইনডোর অ্যারেনাকে ভবিষ্যতে কমব্যাট স্পোর্টসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন্স মাসুদুর রহমান মান্না বলেন, “প্রফেশনাল ফাইটার তৈরির জন্য অ্যামেচার পর্যায়ের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন জিমকে সম্পৃক্ত করে এই ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।”
আয়োজক ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা নতুন প্রজন্মের ফাইটাররাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের দ্বিতল কমপ্লেক্স ভবনটি ২০০৬ সালে প্রায় ৫০ লাখ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।২৭ বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমিকদের সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!