তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গিয়ে বেধড়ক হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক| আহত সাংবাদিকরা হলেন এশিয়া পোস্ট ও এশিয়া টিভির পটুয়াখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু এবং ˆদনিক আজকের খবর-এর পটুয়াখালী প্রতিনিধি দীপরয়| আহতদের মধ্যে রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং দীপরয় চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন|


রাকিবুল ইসলাম তনু বলেন,‘পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের খাবার সরবরাহে অনিয়ম এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ নিয়ে হিসাবরক্ষক হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে| এর আগে তার কাছে এসব বিষয়ে তথ্য চাওয়া হলে তিনি অভিযোগকারীকে দেখে তথ্য দেওয়ার কথা বলে এড়িয়ে যান| পরে গত সোমবার (১৫ জুন) দুপুর ২টার দিকে তিনি হিসাবরক্ষক হাসানুজ্জামানের অফিস কক্ষে গিয়ে অভিযোগ-সংক্রান্ত তথ্য এবং তার বক্তব্য চান|


এ সময় হিসাবরক্ষক হাসানুজ্জামান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার কাছ থেকে তথ্য নেওয়ার কথা বলেন| এরপর তনু তত্ত্বাবধায়কের কক্ষে যাওয়ার উদ্দেশ্যে হিসাব রক্ষকের কক্ষ থেকে বের হতে গেলে সেখানে অবস্থানরত রাজ্জাক নামে এক ব্যক্তি তাকে উদ্দেশ করে বলেন, “তুই এ রুমে কেন ঢুকছস, কে তোকে ঢুকতে বলেছে? হাসান ভাই তোকে কেন তথ্য দেবে? তুই কে?”


এ সময় তনু ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে আব্দুর রাজ্জাক তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন| এতে তনু মেঝেতে লুটিয়ে পড়লে হিসাবরক্ষক হাসানুজ্জামান তার গলায় সজোরে পা দিয়ে চেপে ধরে বলতে থাকেন, “তোকে বাগে পাইছি| আমার বিরুদ্ধে অভিযোগ আছে? বড় বড় সাংবাদিকেরা আমার ধারে কাছেও আসে না, আর তুই আমার কাছে তথ্য চাইতে আসছস! এবার তোকে ভালো করে তথ্য দেব|”এরপর টেবিলে থাকা একটি ছুরি দিয়ে হাসানুজ্জামান তার গলায় ও শরীরে আঘাত করেন| 


এরপর তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন—গুগল পিক্সেল-৭ ও সনি ব্র্যান্ডের একটি ফোন—কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়| তনুর দাবি, প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে মারধরের পর তাকে ও তার সঙ্গে থাকা দীপরয়কে কক্ষের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়|


তনু আরও বলেন, আনুমানিক ২০ মিনিট পর এক ব্যক্তি হিসাবরক্ষক হাসানুজ্জামানকে খুঁজতে এসে বাইরে থেকে দরজা খুলে দেন| এ সময় তারা আত্মরক্ষার্থে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন| কিন্তু হাসপাতালের বিভিন্ন বের হওয়ার পথ বন্ধ থাকায় তারা বের হতে পারেননি|


এরপর হাসানুজ্জামানের নির্দেশে ক্যাশিয়ার দেলোয়ার হোসেনসহ ৬ থেকে ৭ জন ব্যক্তি তার পেছনে ছুটে গিয়ে তাকে ধরে টেনেহিঁচড়ে মারধর করে তত্ত্বাবধায়কের কক্ষে নিয়ে যান| সেখানে নেওয়ার পরও তাকে পুনরায় মারধর করা হয়| এ সময় তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা হাসানুজ্জামানের পায়ে ধরে মারধর করা থেকে বিরত থাকার অনুরোধ করে পটুয়াখালী প্রেসক্লাবের সহকর্মীদের ফোন দেওয়ার অনুরোধ জানান| প্রায় আধা ঘণ্টা পর তত্ত্বাবধায়ক পুলিশ ও পটুয়াখালী প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করেন|


পরে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেনসহ অন্যান্য সংবাদকর্মী এবং সদর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে তনু ও দীপরয়কে উদ্ধার করেন| তনু বলেন,পটুয়াখালী প্রেসক্লাব ও পরিবারের সিদ্ধান্ত না পাওয়ায় তিনি তাৎক্ষনিক ভাবে বিষয়টি কাউকে জানাননি| সুস্থ্য হয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন| 


আহত সাংবাদিক তনুর অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তিনি তার মাথায়,গলায় এবং শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন গুলো প্রতিবেদকে দেখান| 


অভিযুক্ত পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক মো. হাসানুজ্জামান বলেন,‘সাংবাদিক রাকিবুল ইসলাম তনু আমার কক্ষে প্রবেশ করে অসৌজন্যমূলক আচরণ করেন, যা একজন পেশাদার সাংবাদিকের কাছ থেকে অপ্রত্যাশিত| তাই আমার কক্ষে থাকা আউটসোর্সিং কর্মচারী রাজ্জাক বিষয়টি মেনে নিতে না পেরে তাকে উত্তম-মধ্যম দিয়েছে|’ এসময় তিনি হামলা করেননি বলে দাবি করেন|’


তিনি আরও বলেন,‘পরবর্তীতে বিষয়টি জেলা বিএনপির নেতা টোটন ভাই এবং প্রেসক্লাবের আহ্বায়ক জাকির ভাইকে মুঠোফোনে জানিয়েছি| যেহেতু বিষয়টি এখন বড় পর্যায়ে গেছে, তাই তারা বিষয়টি সমাধান করবেন|’


হামলায় অংশ নেয়া আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি| পরবর্তীতে হিসাব রক্ষক হাসানুজ্জামানের কাছে আব্দুর রাজ্জাকের মুঠোফোন না¤^ার চাওয়া হলে তার কাছে নেই বলে দাবি করেন|’


জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন,‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অপরাধীরা বিএনপিকে জড়িয়ে তাদের অপরাধ ঢাকার চেষ্টা করবে,এটা মেনে নেয়ার সুযোগ নেই| তবে উভয় পক্ষ যদি সামাজিকভাবে বসাবসি করে, সে ক্ষেত্রে বিএনপি অংশ নিয়ে সমাধানের চেষ্টা করতে পারে| এর বাইরে বিএনপির কোনো হস্তক্ষেপ থাকবে না|’


তনুকে উদ্ধার করতে হাসপাতালে যাওয়া সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ চন্দ্র দাস বলেন,‘খবর পেয়ে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে পৌঁছে আহত অবস্থায় সাংবাদিক তনুকে দেখতে পান| এ সময় তার শরীর ও গলায় আঘাতের চিহ্নও দেখেছেন| পরে অন্যান্য সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে তিনি আহতদের উদ্ধার করেন|’


পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন বলেন,‘পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে রাকিবুল ইসলাম তনু ও তার সহকর্মী হামলার শিকার হয়েছেন| খবর পেয়ে আমরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করি| এখন ভুক্তভোগীদের ইচ্ছা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|’


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,‘একজন সংবাদকর্মী হাসপাতালে গিয়ে সমস্যায় পড়েছেন—এমন খবরে পুলিশ পাঠানো হয়| বিষয়টি যেহেতু হাসপাতাল-সংশ্লিষ্ট, তাই তত্ত্বাবধায়ককে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে| তবে ভুক্তভোগীরা যদি আইনগত সহায়তা নিতে চান বা মামলা করেন, তাহলে তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|’


এ বিষয়ে তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি|

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?