- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৯:২৭ পিএম
মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড়ো ভাই।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই নজরুল ইসলাম(৪২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার বড়ো ভাই হারুন।
সূত্রে জানা গেছে, কাঞ্চন সরদারের ছেলে নজরুল ও হারুন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার নজরুল তাদের বাড়ির সামনে মসজিদে জোহরের নামাজ পড়ার সময় তার বড়ো ভাই হারুন মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা মসজিদ থেকে নজরুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান,সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন পলাতক রয়েছে, হত্যাকারী হারুনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!