- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৫:৪২ পিএম
চরফ্যাশন পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে মৎস্য সপ্তাহ উদযাপন
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে প্রায় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বণাঢ্য র্যালীতে জেলে মাঝি-মাল্লা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপিসহ বিভিন্ন দল এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী মিয়ার সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ এমাদুল হোসেন ও কুকরী বিট জোনের নৌ-পুলিশ কর্মকর্তা বক্তৃতা করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, যুবদল সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী, শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও প্রেসক্লাব সেক্রেটারী কামাল গোলদার, ইসলামী আন্দোলন সেক্রেটারী আব্বাস উদ্দিন, এনসিপি সদস্য সচিব শফি উল্লাহ (শফি) বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তরা বলেন, মাছের উপাদন বাড়ানের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে...
-
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট দোনারে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া...
-
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!