- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ০৪:৪৬ পিএম
ছাত্র জনতার দাবিতে স্বাস্থ্যসেবা উন্নয়নে শেবাচিম প্রশাসনের হার্ডলাইন
সাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি
ছাত্র জনতার আন্দোলন ও দাবির প্রেক্ষিতে রোগী সেবার মানোন্নয়নে কঠোর অবস্থান নিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল প্রশাসন। আজ সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের সকল স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। তাদের স্থলে সরকারি স্টাফদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং রোগী পরিবহনে নতুন ট্রলি সংযোজন ও পুরাতন ট্রলি মেরামত সম্পন্ন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যারা ট্রলি সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাদের অধিকাংশই কন্ট্রাক্টরের নিয়োগপ্রাপ্ত। এদের সবাইকে পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে রোগীদের কাছ থেকে আর্থিক অনিয়ম বন্ধ হয়। বহিঃ ও অন্তঃ বিভাগে সেবা পর্যবেক্ষণে সকাল, বিকাল ও রাতে কাজ করবে এমন ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৯০ জন অস্থায়ী কর্মী নিয়োগ, ১০০টি নতুন সিলিং ফ্যান স্থাপন, ২০টি স্প্রে মেশিন চালু, টয়লেট মেরামত এবং নতুন ১০০টি বেড সংযোজনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বহিরাগত দালাল, হকার ও প্রতারকদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে একাধিক স্টাফ ও ওয়ার্ড মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালের নষ্ট লিফট মেরামত, অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার, আধুনিক লিনেন প্লান্ট স্থাপন, এমআরআই ও টেলিথেরাপি মেশিন ক্রয়, নতুন চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
শেবাচিম বর্তমানে বরিশালসহ আশপাশের জেলার প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল। প্রতিদিন গড়ে ৩ হাজার রোগী ভর্তি ও সমান সংখ্যক রোগী বহিঃ বিভাগে চিকিৎসা নেন। স্বজন ও সেবাদানকারী মিলিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষের সমাগমে হাসপাতালের পরিবেশ ও সেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। অবকাঠামোগত সীমাবদ্ধতায় অনেক রোগীকে মেঝে ও করিডরে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী সেবা আরও মানসম্মত ও কার্যকর হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!