- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১ পিএম
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন
ছাতক প্রতিনিধি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ,আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক- টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,ছাতক শিল্পনগরী ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার পাথর, সিমেন্ট ও শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কিন্তু উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতো এবং সাধারণ মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে ছাতকের সাথে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক প্রসার ঘটবে। এর আগে আমরা ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌর সভার মধ্যে এই সড়কেরই অংশে
৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করছিপুরো সড়কটির কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।ছাতক-গোবিন্দগঞ্জ সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এই এলাকার মানুষের প্রাণের দাবি। আজ শত বাধা-বিপত্তি পেরিয়ে আপনাদের দোয়ায় ও সমর্থনে আমরা এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরেছি। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি ছাতকের সর্বস্তরের মানুষের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন। তিনি
সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন জনগণের এই ১৭৪ কোটি টাকার প্রকল্পের কাজে বিন্দুমাত্র অনিয়ম বা দুর্নীতির বরদাশত করা হবে না। প্রতিটি কাজের গুণগত মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ সম্পন্ন করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধারা ও কাজের তদারকিতে নজর রাখবেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ
পয়েন্ট সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত সড়ক সম্প্রসারণ,আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উক্ত উদ্বোধনী সভায় সকলের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ছাতক) সাহাদাত হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক আশিকুর রহমান আশিক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নজরুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন,পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান শামছু উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,যুগ্ম আহবায়ক শফিকুল আললম মতি,জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ,আতাউর রহমান এমরান,এড আব্দুল কাহার,উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রুফ মাষ্টার, আব্দুল হক,আজিজুর রহমান,আলা উদ্দিন,জাহেদুল ইসলাম আহবাব,জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হক,কামাল উদ্দিন,ইলিয়াস আহমদ,কবির আহমদ মধু, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, বিএনপি নেতা আব্দুল হাই,জিল্লুল হক,কুতুব উদ্দিন,তাজুল ইসলাম তালুকদার,কৃষকদল নেতা সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল,শাহিনুর রহমান বাবুল,উপজেলা যুবদলের জহির উদ্দিন,মো.জাহাঙ্গীর আলম,মুহিবুর রহমান মুহিব,জুয়েল আহমেদ মেম্বার,জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুব আহমদ,সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান ইমন, কলেজ ছাত্রদলের সভাপতি মীয়া মোহাম্মদ সাদ সহ বিএনপি,যুবদল,ছাত্রদল এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##
এই বিভাগের আরো খবর
-
ছাতক প্রতিনিধি ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ,আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশালের উজিরপুরে মধ্য বয়স্কা নারীসহ আপত্তিকর অবস্থায় ছালেক হাওলাদারের (৬১) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। আটক বৃদ্ধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!