শিরোনামঃ

চালককে অচেতন করে  অটোরিকশা-মোবাইল ছিনতাই

বরিশালের গৌরনদীতে অটোরিকশা চালক অপু বিশ্বাসকে (২৮) অজ্ঞান করে অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের পর তাকে রাস্তায় পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সে (অপু) আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে।

চিকিৎসাধীন অপু বিশ্বাসের ভাই শিশির বিশ্বাস জানান, অপু তার অটোরিকশা নিয়ে শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়। ওইদিন রাত দশটার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি অচেতন অবস্থায় অপু গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তার (অপু) এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। যে কারণে কোন স্থানে বসে তাকে অজ্ঞান করা হয়েছে বা ছিনতাইয়ের শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

হাপসাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যায়। পরবর্তীতে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?