- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ পিএম
বসুন্দিয়ায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়ো জনে নির্বাচনী গণ সমাবেশ বসুন্দিয়া মোড় যাত্রী ছাউনি চত্বরে সোমবার (৮ ডিসেম্বর) বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকা যশোর-৪ সংসদীয় আসনের সবচেয়ে অবহেলিত বসুন্দিয়ায় অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জামায়াতের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল। তিনি বলেন আল্লাহর অশেষ রহমত এবং গণমানুষের সাহায্য-সমর্থন পেলে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে অহেতুক কোন নাশকতাও হয়রানি মূলক মামলা হবে না। শুধুমাত্র প্রকৃত অপরাধীরাই শাস্তির আওতায় আসবে। দেশের দুর্নীতি থাকবে না।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, খন্দকার দাউদ ইকবাল। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তৌহিদুর রহমান বাপ্পি, মোঃ ইউসুফ আলী, মোঃ কামরুজ্জামান, হারুন অর রশিদ, মোঃ নুরুন্নবী প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!