- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১০:৪৮ পিএম
বরিশালে থেকে ঢাকায় যাচ্ছে অ্যাস্ট্রো অলিম্পিয়াড ৩১ শিক্ষার্থী
বরিশাল
বরিশালে অনুষ্ঠিত হলো এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড এর আঞ্চলিক পর্ব। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ে লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। স্থানীয়ভাবে আয়োজক সংস্থা ছিল বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব ও রিপোর্ট একাত্তর ডটকম। আঞ্চলিক পর্ব থেকে জুনিয়র গ্রুপের ২১ জন ও সিনিয়র গ্রুপ থেকে ১০ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। আঞ্চলিক এই আসরে ২শ জন রেজিস্ট্রেশন করে এই অলিম্পিয়াডে অংশ নেয়। এর আগে জাতীয় সংগীত ও বৃক্ষরোপনের মাধ্যমে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন (পিওজে) ক্লাবের উপদেষ্টা কবি ও লেখক সাহলে এম শেলি। বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ৩১ জনের শিক্ষার্থীদের মাঝে সাটিফিকেট ও মেডেল পড়িয়ে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের পরিচালক (একাডেমি) রবিন ফকির, পরিচালক (পি.আর) মাসুদুল হাসান জায়েদী ও অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমন্বয়ক সাইদুর রহমান পান্থ। পিওজে সম্পাদক এলর্বাট রিপন বল্লভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সতজিৎ রায়, বেঙ্গল বিস্কুট লিমিটেডের ম্যানেজার আবদুর রহমান ও ইত্যাদি ফুডের ম্যানেজার পলাশ সরকার।
বরিশাল থেকে বাছাইকৃত ৩১ ছাত্র-ছাত্রীরা দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ঢাকাতে অংশ নিবে। সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা অংশ নেবে ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!