- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৩ পিএম
বরিশালে দু'দিনে চলচ্চিত্র উৎসব শুরু
ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে দু'দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুর হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
উদ্বোধন শেষে 'বনলতা এক্সপ্রেস' সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।
উৎসবের অংশ হিসেবে শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিকেলে একই স্থানে ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই বিভাগের আরো খবর
-
সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরতে গিয়ে পেশাগত দায়িত্বে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট কিংবা অসুস্থতাও অনেক সময় তাদের...
-
সংবিধান ও দীর্ঘদিনের প্রচলিত বিচারিক প্রথা অনুসরণ না করে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২২ জন...
-
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!